1. admin@banglarmuktokontho.com : admin :
পীরগঞ্জে আওয়ামীলীগের নেতাদের নিয়ে জাতীয় সমবায় দিবস পালন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

পীরগঞ্জে আওয়ামীলীগের নেতাদের নিয়ে জাতীয় সমবায় দিবস পালন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২২ Time View

পীরগঞ্জে আওয়ামীলীগের নেতাদের নিয়ে জাতীয় সমবায় দিবস পালন

(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ফ্যাসিবাদী আওয়ামীলীগ নেতাদের নিয়ে পালন করা হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কাউকেও আমন্ত্রন জানানো হয়নি। আমন্ত্রন জানানো হয় পরাজিত ফ্যাসিবাদি আওয়ামীলীগের অনুসারীদের। আলাচনা সভার মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ও সহকারী কমিশনার(ভুমি) ইসফাকুল কবীরের পাশে বসে থাকতে দেখা যায় উপজেলার কোষারনিীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজ করনী, এক সময়ের আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দীন, আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী ওমর ফারুক সহ অন্যদের। ঐ সভা তারা বক্তৃতাও করেন। আওয়ামীলীগ নেতাদের সমবায় দিবসের র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন প্যাসিষ্ট আওয়ামীলীগের দোসরা এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছেন। সুযোগ বুঝে পুর্নবাসন করার চেষ্টা করছেন আওয়ামীলীগ নেতাদের।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকীব আহমেদ সোহান বলেন, তাদের আমন্ত্রন জানানো হয়নি। অথচ আওয়ামীলীগ নেতাদের মঞ্চে দেখা যাচ্ছে। প্রশাসন এখনো আওয়ামীলীগকে ছাড়তে পারছেন।
উপজেলা সমবায় অফিসার আহম্দে হোসেনের মতামত জানতে রাত সাড়ে ৮ টায় তার মোবাইলে ফোনে করা হলে কল ফোরওয়ার্ড পাওয়া যায়।
মতামত জানতে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের মোবাইল ফোনে কল করা হলে কেটে দেন এবং ফেসবুক ম্যাসেঞ্জারে কল করা হলে তিনি ধরেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই