1. admin@banglarmuktokontho.com : admin :
ফ্যাসীবাদী হাসিনা জানতেন না,এমন লজ্জাজনক ভাবে তার পতন হবে:সরদার সাখাওয়াত হোসেন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

ফ্যাসীবাদী হাসিনা জানতেন না,এমন লজ্জাজনক ভাবে তার পতন হবে:সরদার সাখাওয়াত হোসেন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

ফ্যাসীবাদী হাসিনা জানতেন না,এমন লজ্জাজনক ভাবে তার পতন হবে:সরদার সাখাওয়াত হোসেন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-নরসিংদী -৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, পৃথিবীতে কোনো স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি।জনগণ তাদের টেনে হেচঁড়ে নামিয়েছে। ফ্যাসিবাদী হাসিনা জানতেন না,এমন লজ্জাজনক ভাবে তার পতন হবে।

শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশে তিনি বলেন, আপনি ব্যর্থ হয়ে বিদায় হোন এটা আমরা চাই না। আপনার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি এটাও চাই না। আপনি অতি দ্রুত বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দেন এটাই আমরা চাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সীমাহীন নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন,১৬ বছর এলাকায় আসতে পারিনি। কবর জিয়ারত করতেও যদি এলাকায় আসতাম ফ্যাসিস্ট সরকার পুলিশ লেলিয়ে দিত। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না।আমাদের বাকরুদ্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার।

প্রশাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন,এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসররা ঘাপটি মেরে বসে আসে। তাদের সাবধান করে দিতে চাই।

জনসভায় আগত হাজার হাজার জনগণের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন হবে,খুব শিগগিরই নির্বাচন হবে।আল্লাহর ওপর ভরসা করে বলি ইনশাআল্লাহ্ বিএনপি নির্বাচনে বিজয়ী হবে।

আমলাব ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.খলিল উল্লাহ তপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম.এ কাদের জলিল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমূখ।

উক্ত সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও তারা দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলাা প্রত্যাহারেরও দাবি জানান।

এ সময় বেলাব ও মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই