1. admin@banglarmuktokontho.com : admin :
আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম সম্পন্ন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম সম্পন্ন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০১ Time View

আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম সম্পন্ন

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকেঃ-মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,আশেকানে হক ভাণ্ডারী
শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম-এর তাৎপর্য শীর্ষক আলোচনা,মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে গতকাল ১ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য,বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ শফিউল আজিম সুমন ও বারমাসিয়া খাজা গরীবে নেওয়াজ (রঃ) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু তাহের মাইজভাণ্ডারী।
পবিত্র কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক। প্রধান অতিথি পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম-এর তাৎপর্য ও পীরানে পীর গাউসুল আজম আব্দুল কাদের জীলানী (কঃ)’র জীবনী আলোচনায় বলেন,রাসূল (দঃ) দুনিয়াবাসীর নিকট আহলে বাইয়াতের প্রতি মুয়াদ্দত (ভালোবাসা) চেয়েছেন। আহলে বাইয়াত মানে পাক পাঞ্জাতন। যে পাক পাঞ্জাতনকে স্বীকার করবে না সে ইসলামের শত্রু।
তিনি আরো বলেন,কারবালায় এজিদ বাহিনীতে সাত হাজার হাফেজ ও তিন হাজার মুফতি থাকা সত্ত্বেও তারা শহীদ করেছে হযরত ইমাম হোসাইন (রাঃ) তথা ইসলামকে। কিন্তু শহীদ করেও হোসাইনী শক্তিকে দমিয়ে রাখা যায় নি। বেলায়তী শক্তি,আহমদী শক্তি মানেই হোসাইনী শক্তি। এই হোসাইনী,আহমদী শক্তি অর্থাৎ বেলায়তের জন্য আমাদের আহলে বাইয়াতে রাসূল (দঃ) তথা মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) কেবলা কাবার প্রতি পূর্ণ আনুগত্য থাকতে হবে। মাহফিলে সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা,সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাওলানা মুহাম্মদ আবু তাহের মাইজভাণ্ডারী’র পরিচালনায় মিলাদ মাহফিলের পর প্রধান অতিথির দেশ ও মানবজাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
পরবর্তীতে সংগঠনের সদস্য মুহাম্মদ নুরুল আলম রনির পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই