1. admin@banglarmuktokontho.com : admin :
বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট ৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ৩৯ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে:-শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট (ঝতঐগ ঞৎঁংঃ) এর উদ্যোগে বিভিন্ন খাতে ৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আজ ২ নভেম্বর শনিবার সকাল ১০.৩০ টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন-এর সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ জসীমউদ্দিন এবং এস জেড এইচ এম বৃত্তি তহবিলের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ হেলাল উদ্দীন। কোরআন তেলাওয়াত করেন মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম।প্রফেসর ড.মোহাম্মদ জসীমউদ্দিন বলেন,বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের দেশের অনেক অঞ্চলে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ট্রাস্ট সুবিধাবঞ্চিত সে সকল এলাকা সহ সমগ্র দেশজুড়ে মানুষের শিক্ষা,স্বাস্থ্য এবং অর্থনৈতিক স্বাবলম্বীতায় সহযোগিতা করে যাচ্ছে।
প্রফেসর ড.মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আজানের মধ্যে মানুষকে ফালাহ তথা কল্যাণের পথে আহবান করা হয়। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট মানব কল্যাণমূলক কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপি। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন।
অনুষ্ঠানে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনায় সহায়তা,পিছিয়ে পরা ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষক সম্মানি প্রদান,ক্যান্সার আক্রান্ত রোগী ও প্রবীণ আলেমসহ মোট ৬জনকে চিকিৎসা সহায়তা,আয় বর্ধক খাতে ২জনকে ব্যাটারি রিকশা ক্রয় ও ১জনকে গবাদি পশু ক্রয়ে সহায়তা, ৩ জনকে গৃহ নির্মাণে সহায়তা,২ জনকে বিদেশ যাত্রায় সহায়তা ও ৫ জনকে মেয়ের বিবাহে সহায়তা সহ মোট ২০জন ব্যক্তি ও ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান কে ৩৯ লাখ ৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই