1. admin@banglarmuktokontho.com : admin :
৮ দফা দাবি না মানলে ঢাকা অবরোধ ! - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

৮ দফা দাবি না মানলে ঢাকা অবরোধ !

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১০ Time View

৮ দফা দাবি না মানলে ঢাকা অবরোধ !

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : আট দফা দাবি না মানলে সারা দেশের সনাতনীরা ঢাকা অবরোধ করবে। তাই আমরা আগেই হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের দাবি মেনে নিন। আমাদের প্রভু রানা দাশগুপ্ত ও চিন্ময়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা প্রত্যাহার করুন।’আজ ২ নভেম্বর শনিবার কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে আয়োজিত সনাতনীদের ৮ দফা দাবি বাস্তবায়নে গণসমাবেশ ও মিছিলের ব্যানারে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিভিন্ন সংগঠনের নেতারা। এই গণসমাবেশ ও মিছিলে কুমিল্লা শহর ও আশপাশের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন,৪৭-এর পর থেকে আমরা অত্যাচারিত। সরকার আসে সরকার যায়। বিগত সরকারের পতন হয়েছে। আমরা ভেবেছিলাম শান্তি পাবো। কিন্তু আর পেলাম কোথায়? আমাদের ভাইদের ওপর হামলা হয়েছে। আমাদের মা বোনদের ওপর হামলা হয়েছে। অথচ এই বিপ্লবে আমাদের অংশগ্রহণ কোনও অংশে কম নয়। সুতরাং আমাদের হয়রানি বন্ধ করতে হবে। না হয় সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চন্দন রায়,সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকশি,মহানগর আহ্বায়ক খোকন সাহা,পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি নির্মল পাল,সাধারণ সম্পাদক নারায়ণ সরকার,মহানগর সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ সাবেক মহানগর আহ্বায়ক শ্যামল কুমার কুন্ড, সাধারণ সম্পাদক শ্যামল দে,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ আহ্বায়ক উল্লাস দে শুভন,হিন্দু মহাজোট কুমিল্লা জেলা আহ্বায়ক অসীম বর্দ্ধন অপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই