1. admin@banglarmuktokontho.com : admin :
প্রায় একবছর পূর্বে অজ্ঞাতনামা উদ্ধারকৃত মহিলার লাশের পরিচয় পাইনি পুলিশ৷ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রায় একবছর পূর্বে অজ্ঞাতনামা উদ্ধারকৃত মহিলার লাশের পরিচয় পাইনি পুলিশ৷

জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

প্রায় একবছর পূর্বে অজ্ঞাতনামা উদ্ধারকৃত মহিলার লাশের পরিচয় পাইনি পুলিশ৷

জাহাঙ্গীর আলম জামালপুরঃ-জামালপুর সদর থানাধীন নরুন্দি তদন্ত কেন্দ্রে কর্মরত এস আই মোঃ আসাদু জ্জামান এর নেতৃত্বে গত ৩০-১২-২৩ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক বিকাল ০৩’০০ ঘটিকার সময় স্হানীয় গ্রাম পুলিশ হৃদয় রবিদাস এর মাধ্যমে সংবাদ পাইয়া নরুন্দি ইউনিয়নের অন্তর্গত ৭ নং ওয়ার্ডের মহিশুরা খালিয়াঘর হুগলি বিলে অজ্ঞাত এক মহিলা বয়স অনুমান ৩০/৩৫) এর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ উদ্ধারকৃত অজ্ঞাত মহিলার কোন পরিচয় পায়নি। মৃতদেহের ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উক্ত ঘটনায় জামালপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। যাহার নং ৪৭/২০২৩ । ময়না তদন্ত ও ভিসেরা রিপোর্ট প্রাপ্ত হইয়া তদন্তকারী অফিসার নিশ্চিত হন যে,ধর্ষন করে হত্যা করা হয়েছে। এই বিষয়ে অফিসার ইনচার্জ সাহেবের সাথে কথা বলে জানা যায় যে, এস আই মোঃ আসাদুজ্জামান বাদী হইয়া অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করিলে,নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০২০) এর ৯(২) /৩০ ধারায় মামলা রুজু করে। যাহা জামালপুর থানার মামলা নং ২৭/৫২৪ তারিখ ২২-৮-২৪ খ্রিষ্টাব্দ। অদ্যাবধি মৃতদেহের কোন পরিচয় পাইনি পুলিশ । আত্মীয় স্বজনদের কোন খোঁজ মেলেনি। কেহ যদি এই অজ্ঞাত মহিলার পরিচয় জানেন, তাহলে জামালপুর সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল । মোবাইল নাম্বার ০১৩২০১০৫১৮২ আইসি নরুন্দি তদন্ত কেন্দ্র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই