1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় অটো চালক হত্যাকাণ্ডের অভিযোগে ৩৬ ঘণ্টায় দুইজনকে গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে আইরমারি ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফরিদপুরে শিক্ষা, আইনশৃঙ্খলা, দুর্নীতি ও সেবাখাতে স্বেচ্ছাচারিতা প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে নির্বাহী অফিসারের মতবিনিময় ! ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সকল নেতাকর্মী এবং সম্মানিত সহযোদ্ধাগণ সকলের প্রতি রইলো সালাম ও মুজিবীয় শুভেচ্ছা। নরসিংদীর ‘মানবতার ফেরিওয়ালা’ আলমগীর হোসেন ভাই অবসরে গেলেন কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন।  ইউনুসীয় সংস্কারের সরকার, লুটের হিসাব : ১৪৭০ কোটির ওয়ার্ক অর্ডার, তহবিলে ২৫ কোটি

কেন্দুয়ায় অটো চালক হত্যাকাণ্ডের অভিযোগে ৩৬ ঘণ্টায় দুইজনকে গ্রেপ্তার

মহিউদ্দিন সরকার কেন্দুয়া প্রতিনিধিঃ-নেত্রকোনা
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১৮ Time View

কেন্দুয়ায় অটো চালক হত্যাকাণ্ডের অভিযোগে ৩৬ ঘণ্টায় দুইজনকে গ্রেপ্তার

মহিউদ্দিন সরকার কেন্দুয়া প্রতিনিধিঃ-নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোচালক গোলাম রব্বানী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৬ ঘন্টার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কেন্দুয়া থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোরিক্সাটিও।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়,গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার গাবর কালিয়ান গ্রামের হায়েছ উদ্দিন ভূঁইয়ার ছেলে অটোরিক্সা চালক গোলাম রব্বানীকে রায়বাজার বাসস্ট্যান্ড হতে রিজার্ভ ভাড়া করে ফেনারগাতি নিয়ে যায় একদল দুর্বৃত্ত। ফেনারগাতি থেকে আবার রায়ের বাজার ফেরার পথে বড় কালিয়ান এলাকায় গোলাম রব্বানীর ওপর তারা অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে এবং অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাগ্নে হুমায়ুন কবির বাদী হয়ে কেন্দুয়া থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আরও জানান,তথ্যপ্রযুক্তির মাধ্যমে বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে জিয়া রহমান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে ইটনার রায়টুটি ইউনিয়নের কাংলা গ্রামের আব্দুল করিমের ছেলে। এসময় তার সাথে ছিনতাই হওয়া অটোরিক্সাটিও উদ্ধার করা হয়। এর আগে ৩০ অক্টোবর ভোরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও এলাকা থেকে বকুল মিয়া (৪২) নামের আর একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বকুল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রথমে বকুলকে গ্রেপ্তার করা হয়।পরে তার দেয়া তথ্যমতে জিয়াকে আটক করতে সক্ষম হই এবং অটোরিক্সাটিও উদ্ধার করি। এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল আহমেদ বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তাদের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। আমরা আশাবাদী, শীঘ্রই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তার করতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই