1. admin@banglarmuktokontho.com : admin :
সাঁথিয়ায় বাড়িঘরে হামলা মহিলাসহ ৯ জন আহত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সাঁথিয়ায় বাড়িঘরে হামলা মহিলাসহ ৯ জন আহত

রিপোর্টারঃ সাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ Time View

সাঁথিয়ায় বাড়িঘরে হামলা মহিলাসহ ৯ জন আহত

রিপোর্টারঃ সাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়ায় পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে হামলা চালিয়ে মহিলাসহ ৯ জনকে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গা মাঝগ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রিয়াজ উদ্দিন বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০/১২জনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার ডাঙ্গা মাঝগ্রামের বারেক,হাই ও শাহিনদের সাথে গাছ কাটাকে কেন্দ্র করে রিয়াজদের মধ্যে দ্বন্দ্ব হয়। যেহেতু সমস্যাটা নিজেদের শরীকদের মধ্যে এ জন্য সাঁথিয়া থানা পুলিশ মঙ্গলবার দুপুরে এ বিষয়ে মীমাংসা করে নেয়ার কথা বলতে ওই বাড়িতে যায়। এদিকে পুলিশ চলে আসার কিছুক্ষণ পরেই বারেক, হাই, শাহীনসহ সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিয়াজের বাড়িতে হামলা করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মহিলাসহ কয়েক জনকে আহত করে। অপরপক্ষের হামলাকারী শাহীন নামে একজন আহত হয়েছে। আহতরা সবাই সাঁথিয়া হাসপাতালে ভর্তি রয়েছে। আহতরা হলো আউয়ালের স্ত্রী রাশিদা খাতুন (৩০), আব্দুর রাজ্জাক (৬০), শাহজাহান (৫০), মিতুল (২৯), আসমা খাতুন (৫৫), আকাশ আলী(১৮), মন্জিলা খাতুন(৪০), ফজিলা খাতুন ও অপরপক্ষের হামলাকারী শাহীন।

সাঁথিয়া থানার এসআই আব্দুল গাফ্ফার জানান, গাছ কাটা নিয়ে ওদের চাচাতো ভাইদের মধ্যে দ্বন্দ্ব, সেহেতু আমি আজ মঙ্গলবার গিয়েছিলাম ওদেরকে বিষয়টা মীমাংসা করে নেয়ার জন্য বলতে। আসার পরেই শুনি এ ঘটনা।

এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই