1. admin@banglarmuktokontho.com : admin :
দৌলতদিয়ায় পদ্মায় ডুবে শিক্ষার্থী নিখোঁজ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

দৌলতদিয়ায় পদ্মায় ডুবে শিক্ষার্থী নিখোঁজ

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১১৯ Time View

দৌলতদিয়ায় পদ্মায় ডুবে শিক্ষার্থী নিখোঁজ

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জুবায়ের (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী রাজবাড়ীর সদর উপজেলার মুলঘর ইউনিয়নের কুঠিরহাট এলাকার রূপপুর গ্রামের লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়া সাবিউল হাসান আঞ্জুমানী কাদেরিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে,বিকেলে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা করতে যায় শিশু জুবায়ের। খেলা শেষে জুবায়েরসহ অন্যান্যরা সবাই মিলে নদীতে গোসল করতে নামে। সবাই গোসল শেষে উপরে উঠে এলেও জুবায়ের নদী থেকে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সে সময় তার সহপাঠীরা হাত টেনে ধরে। কিন্তু নদীতে স্রোত থাকায় তাকে ওপরে ওঠানো সম্ভব হয়নি। একপর্যায়ে তার সহপাঠীদের তার হাত ছেড়ে দিলে সে নদীতে ডুবে যায়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার রাশেদ খান জানান,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কাজ শুরু করি। আমাদের সঙ্গে পাটুরিয়া ঘাটের ডুবুরিদল উদ্ধার কাজে যোগ দেয়। উদ্ধার কাজ রাত সাড়ে ৮টাপর্যন্ত চলেছে। অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আবার উদ্ধার অভিযান সকাল থেকে শুরু হবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই