1. admin@banglarmuktokontho.com : admin :
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া এ সরকারের প্রধান কাজ:খায়রুল কবীর খোকন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া এ সরকারের প্রধান কাজ:খায়রুল কবীর খোকন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ Time View

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া এ সরকারের প্রধান কাজ:খায়রুল কবীর খোকন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন,সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়ত সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া এ সরকারের প্রধান কাজ। বুধবার (৩০ অক্টোবর) বিকালে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া,মামলা প্রত্যাহার করা, খুনীদের বিচার করা এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এ দাবি সবার উল্লেখযোগ্য। এখনও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে,কিন্তু তার দোসররা এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না হবে,ততক্ষণ দেশে সংস্কারও হবে না,সুষ্ঠু নির্বাচনও হবে না। শেখ হাসিনা বলেছিল,শেখের বেটি পালায় না,কিন্তু ঠিকই তিনি পালিয়ে গেছেন। তার দোসররা এখনও আছেন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,তাদের বিষদাঁত আমরা ভেঙ্গে দেব। শীলমান্দি ইউনিয়ন বিএনপির হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের,সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধূরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ,নরসিংদী সরকারি কলেজ এর সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া,জেলা বিএনপির সদস্য জাহিদুল কবির ভুঁইয়া,শীলমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই