1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগরের পদ্মায় পুলিশের এএসআই মুকুলের মরদেহ উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সুজানগরের পদ্মায় পুলিশের এএসআই মুকুলের মরদেহ উদ্ধার

এম এ আলিম রিপন,সুজানগর প্রতিনিধি,পাবনা।।
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

সুজানগরের পদ্মায় পুলিশের এএসআই মুকুলের মরদেহ উদ্ধার

এম এ আলিম রিপন,সুজানগর প্রতিনিধি,পাবনা।।
পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর কুষ্টিয়া পুলিশের এএসআই মুকুল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ঘাট পুলিশ ফাঁড়ি। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার এএসআই। বুধবার (৩০ অক্টবর) সকাল সাড়ে ৭ টার দিকে পদ্মা নদীর পাবনার নাজিরগঞ্জ ইউনিয়নের মহনপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, পদ্মা নদীতে ডিঙ্গি নৌকার মাঝি আমাকে ফোন করে মরদেহের খবর দেয়। তারা মরদেহটি রশি দিয়ে ড্রেজারের সাথে বেধে রেখেছিল। পরে আমরা গিয়ে উদ্ধার করি। উল্লেখ্য, গত সোমবার ভোররাত ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ছয়জন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এসময় অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। পুলিশের নৌকা জেলেদের দিকে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এসময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই