1. admin@banglarmuktokontho.com : admin :
মানব রচিত আইনের অধীনে চলা আধুনিক রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সমস্যা:-মাওলানা হাবীবুল্লাহ্ মিয়াজী - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

মানব রচিত আইনের অধীনে চলা আধুনিক রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সমস্যা:-মাওলানা হাবীবুল্লাহ্ মিয়াজী

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ Time View

মানব রচিত আইনের অধীনে চলা আধুনিক রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সমস্যা:-মাওলানা হাবীবুল্লাহ্ মিয়াজী

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন,মানব রচিত আইনের অধীনে চলা আধুনিক রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সমস্যা,তারা কোনটা বৈষম্য কোনটা ন্যায়বিচার,কোনটা অপরাধ কোনটা অপরাধ নয় সেই বিষয়টিই এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্থির করে উঠতে পারছে না। বৈষম্য আর অপরাধের সঠিক সংজ্ঞা নির্ধারণেই তারা এখন পর্যন্ত সফল হতে পারেনি। এক্ষেত্রে তারা অধিকাংশ মানুষ যেটাকে ভাল মনে করে সেটাকেই ভাল মনে করে বসে আছে। ফলে মদ, পতিতাবৃত্তি সুদ,লিভ টুগেদার,জিনা-ব্যভিচার সমকামিতার মত জঘন্য অপরাধগুলোকে অধিকাংশ রাষ্ট্র অপরাধ তো মনে করছেই না বরং আইন করে এগুলোর বৈধতা দিয়েছে এবং দিচ্ছে। ফলে পৃথিবীতে বৈষম্য ও অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলছে। আল্লাহপ্রদত্ত ইসলামী রাষ্ট্রব্যবস্থা ছাড়া এই অবস্থার অবসানের কোন দ্বিতীয় পথ খোলা নেই। বুধবার (৩০ অক্টোবরধ) বিকাল ৩ টায় নরসিংদী জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা শাখা কতৃক আয়োজিত‘বৈষম্যহীন ও অপরাধমুক্ত রাষ্ট্র বিনির্মাণে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলন নরসিংদী জেলা আমীর মুফতী মোশাররফ হোসাইন রায়পুরীর সভাপতিত্বে,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইসমাইল ভাঁওয়ারী সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী,সহকারী মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী,প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী,খেলাফত যুব আন্দোলনের সেক্রেটারি মুফতি আল-আমীন। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন,পশ্চিমা বিশ্বের আদর্শে চলা কথিত আধুনিক রাষ্ট্রগুলো মানবাধিকারের নামে,নারী-পুরুষ সমতার নামে মানুষকে সমকামিতা, ট্রান্সজেন্ডারিজমের প্রতি উৎসাহিত করছে। শুধু তাই না, উন্নয়ন সহযোগিতার নামে,ঋণের ফাঁদে ফেলে তারা তৃতীয় বিশ্বের দেশগুলোকে তাদের এজেন্ডা বাস্তবায়নে বাধ্য করছে। বাংলাদেশে আমরা তাদের এই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দিব না,ইনশাআল্লাহ।এ ছাড়াও অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন-মুফতী আমিনুল হক কাসেমী মুফতী মুবাশ্বির আহমদ কাসেমী এডভোকেট শামসুজ্জামান,অধ্যাপক মুসলেহুদ্দীন,মাওলানা হারুনুর রশিদ,মুফতি আলমগীর হোসেন আল জামী,মাওলানা মাওলানা ছগির আহমদ মোবাশ্বেরী,মাওঃজুবাইর আহমদ ভৈরবী মাওঃজামিল আহমাদ,হাঃমাওলানা ইমরান হুসাইন, মুহাম্মদ মাহবুব রব্বানী( শাকিল),মাওঃমাহদী হাসান মিরাজী,আব্দুল্লাহ টিটু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই