1. admin@banglarmuktokontho.com : admin :
পটুয়াখালী জেলা গলাচিপায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালী জেলা গলাচিপায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ

মোঃ নুহু ইসলাম স্টাফ রিপোর্টার পটুয়াখালী।।
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৬২ Time View

পটুয়াখালী জেলা গলাচিপায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ

মোঃ নুহু ইসলাম স্টাফ রিপোর্টার পটুয়াখালী।। পটুয়াখালী গলাচিপায় গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ৪ টায় গলাচিপা পৌর মঞ্চে জামায়াতে ইসলামী গলাচিপা  উপজেলা শাখার আয়োজনে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর ডা.মাওলানা জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরার সদস্য ও পটুয়াখালী জেলা আমীর  অধ্যাপক মু.শাহ আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ শামিম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর সহ সম্পাদক এ্যাড.আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমীর এ্যাড.মু.নাজমুল আহসান। এছাড়াও বক্তব্য রাখেন,গলাচিপা পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতান,জেলা সদস্য মো.হবিবুর রহমান ফোরকান,গলাচিপা উপজেলা সাবেক আমীর ও জেলা সদস্য অধ্যাপক মাওলানা মো. দইয়াহিয়া খাঁন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোঃ আবুল বাশার সাইফুল্লাহ,কেন্দ্রীয় শুরা পরিষদের নায়েবে আমীর মাওলানা মো.আব্দুস সালাম খান প্রমুখ। প্রধান অতিথি  অধ্যাপক মু.শাহআলম তার বক্তব্যে বলেন,আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ হবে,নিপীড়ন বন্ধ হবে,অত্যাচার,নির্যাতন বন্ধ হবে। যার অধিকার সে পাবে,যিনি অন্যায়ের শিকার হবে আইনের আশ্রয় নিবে। আইন হাতে তুলে নিতে দেয়া হবে না। যেই স্বাধীন দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে কাউকে অন্যায় করতে দেয়া হবে না। তিনি বলেন,আল কোরআনের আইন,ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া রাষ্ট্রে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। এসময় জেলা আমীর শাহ আলম বলেন,যদি আমাকে কখনো দ্বায়িত্ব দেন অঙ্গীকার করছি সকল প্রকার অসত্য,অন্যায় ও অবিচারকে দমন করে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবো। গলাচিপা শহরে বহমান খাল খননের বিষয় তিনি সরকারকে আহ্বান জানান খালের দুইপাশের বাসিন্দাদের বিকল্প ব্যবস্থা করে তারপর উন্নয়ন কার্যক্রম চালাতে হবে।
গণ সমাবেশে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানাতে ও বরণ করতে বিশাল শহরে বিশাল মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়। সমাবেশস্থলে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সমর্থকরা উপস্থিত হয়। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন যুব বিভাগ ও ছাত্রশিবিরের সদস্যরা। পরে সন্ধ্যায় পৌর মঞ্চ চত্বরে ২০০৬ সালের ২৮ অক্টোবর স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই