1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কেন্দুয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ-নেত্রোকোনা।।
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ Time View

কেন্দুয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ-নেত্রোকোনা।।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে কেন্দুয়া উপজেলা শাখা সংসদ। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রঙ্গন শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। পরে উপজেলা পরিষদ হলরুমে উদীচী কেন্দুয়া শাখার সভাপতি রাখাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উদীচীর উপদেষ্টা রণেন সরকার,সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান,কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষক আব্দুন মান্নান ভূঁইয়া,সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী,সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,আব্দুস সালেহীন সালাম প্রমুখ। পরে সঙ্গীতানুষ্ঠান,বাউল গান,একক অভিনয় ও সবুজ বয়াতীর পালাগান পরিবেশন করা হয়। গান পরিবেশন করেন উদীচী শিল্পী বাউল আলেয়া সরকার,গোলাম মোস্তফা,মনিষা মণি,আমীর হোসেন,হৃদয় হাসান,শামীম আহমেদ,তানিসা,অদিতি,অতিথি শিল্পী জহুরুল আলম ভঁইয়া স্বপন। আবৃত্তি করেন আব্দুল মান্নান ভূঁইয়া,আজিম ভূঞা ও সঙ্গীতে একঝাঁক ক্ষুদে শিল্পীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই