1. admin@banglarmuktokontho.com : admin :
অবৈধভাবে বালু উত্তােলনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা,ড্রেজারসহ আটক-৩ - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

অবৈধভাবে বালু উত্তােলনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা,ড্রেজারসহ আটক-৩

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

অবৈধভাবে বালু উত্তােলনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা,ড্রেজারসহ আটক-৩

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার জব্দসহ তিনজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় তিনজনকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত। এর আগে মঙ্গলবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ড্রেজার জব্দ ও তিনজনকে আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ইকবাল হাসানের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরে পৃথকভাবে এশিয়া ড্রেজার কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানাসহ রিয়াজুল নামে একজনকে এক মাসের কারাদন্ড,প্লাবন ড্রেজারকে ৭ লাখ টাকা জরিমানাসহ সাইফুল নামে একজনকে এক মাসের কারাদন্ড এবং রিয়া সুপার নামে অপর একটি ড্রেজারকে ৭ লাখ টাকা জরিমানাসহ মেহেদী নামে একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান,নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া সীমান্তে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল ড্রেজারগুলো। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই