1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে বিদেশী পিস্তল গুলি দেশিয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে আইরমারি ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফরিদপুরে শিক্ষা, আইনশৃঙ্খলা, দুর্নীতি ও সেবাখাতে স্বেচ্ছাচারিতা প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে নির্বাহী অফিসারের মতবিনিময় ! ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সকল নেতাকর্মী এবং সম্মানিত সহযোদ্ধাগণ সকলের প্রতি রইলো সালাম ও মুজিবীয় শুভেচ্ছা। নরসিংদীর ‘মানবতার ফেরিওয়ালা’ আলমগীর হোসেন ভাই অবসরে গেলেন কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন।  ইউনুসীয় সংস্কারের সরকার, লুটের হিসাব : ১৪৭০ কোটির ওয়ার্ক অর্ডার, তহবিলে ২৫ কোটি

নরসিংদীতে বিদেশী পিস্তল গুলি দেশিয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

মোঃ এমরুল ইসলাম,নরসিংদী জেলা,ষ্টাফ রিপোর্টারঃ-
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০৬ Time View

নরসিংদীতে বিদেশী পিস্তল গুলি দেশিয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

মোঃ এমরুল ইসলাম,নরসিংদী জেলা,ষ্টাফ রিপোর্টারঃ-
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য জানান।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া পাথরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার আব্দুল বাছেদ এর ছেলে রুবেল (২৩)। সনেট এর বিরুদ্ধে এর আগেও ডাকাতি,দস্যুতা, খুন,অস্ত্র,চাঁচাবাজি,দ্রুত বিচার ও মাদক মামলা সহ মোট-২০ টি মামলা রয়েছে। পুলিশ সুপার জানান,রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার পাথরঘাট বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানা পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ২০ মামলার আসামী সনেট ও একটি লোহার তৈরী চাপাতি এবং ছোরাসহ রুবেল নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যায় অন্য আসামীরা। গ্রেপ্তারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী পলাতক ১৩ জনের নামসহ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা করার পর মঙ্গলবার বিকালে সনেট ও রুবেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই