1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ! - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে আইরমারি ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফরিদপুরে শিক্ষা, আইনশৃঙ্খলা, দুর্নীতি ও সেবাখাতে স্বেচ্ছাচারিতা প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে নির্বাহী অফিসারের মতবিনিময় ! ঈদ মোবারক,, বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের জানাচ্ছি,পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক !! হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সকল নেতাকর্মী এবং সম্মানিত সহযোদ্ধাগণ সকলের প্রতি রইলো সালাম ও মুজিবীয় শুভেচ্ছা। নরসিংদীর ‘মানবতার ফেরিওয়ালা’ আলমগীর হোসেন ভাই অবসরে গেলেন কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন।  ইউনুসীয় সংস্কারের সরকার, লুটের হিসাব : ১৪৭০ কোটির ওয়ার্ক অর্ডার, তহবিলে ২৫ কোটি

কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ!

এস এম আবু ঈসা কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০২ Time View

কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ!
এস এম আবু ঈসা কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা,সুর্যমুখী,চিনা বাদাম,মশুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভা সহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্ভোধণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল খামার বাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আশেক পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক,উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি,কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা। কৃষি অফিস সূত্রে জানা যায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৫ হাজার ৫শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই