1. admin@banglarmuktokontho.com : admin :
২৮ অক্টোবর ২০০৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার কলঙ্কজনক দিন উপলক্ষে চাটখিলে সমাবেশ। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত ?  মানবিকতা ও নেতৃত্বে অনন্য লায়ন শাহাদাত হোসেন : সমাজসেবায় আলোকিত এক অনুপ্রেরণার নাম বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি নরসিংদীতে ১০ (দশ) কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীতে ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার। কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত বিশিষ্টজনের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার  নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।

২৮ অক্টোবর ২০০৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার কলঙ্কজনক দিন উপলক্ষে চাটখিলে সমাবেশ।

রিপোর্টর:-এমরান হোসেন সোহাগ,চাটখিল উপজেলা প্রতিনিধি,নোয়াখালী।।
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০৪ Time View

রিপোর্টর:-এমরান হোসেন সোহাগ,চাটখিল উপজেলা প্রতিনিধি,নোয়াখালী।। নোয়াখালীর চাটখিলে সোমবাব (২৮ অক্টোবর) বিকেলে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সমাবেশও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো.দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক উপজেলা আমীর ও নোয়াখালী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো.ছাইফ উল্যা,চাটখিল পৌরসভার আমির মাওলানা মো.আক্তার হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.নুর হোসাইন রিয়াজ,চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন,সেক্রেটারি মাস্টার সাফায়াত হোসাইন,চাটখিল উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ন কবীর সুমন,শাহাপুর ইউনিয়ন জামায়াতের আমীর হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব,শাহাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ ফজলুল করিম প্রমুখ। এছাড়াও ২০০৬ সালের ২৮ অক্টোবর আহত জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো.দেলোয়ার হোসেন বলেন,২৮ অক্টোবর এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল শেখ হাসিনা। শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না। যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের সহযোগী অঙ্গসহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনাসহ তার পরিবারকে,হাজারো খুনের দায়ে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।
সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান বলেন,আমরা খুনের বদলা খুন করবো না। আমরা প্রতিটি ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে এই বদলা নিবো। এই জমিনকে আর ষড়যন্ত্রকারীদের হাতে বন্ধক দেওয়া যাবে না। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতী ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই