1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে নিবন্ধনবিহীন সমিতি কর্তৃক জিম্মি গ্রাহক,কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

মনোহরদীতে নিবন্ধনবিহীন সমিতি কর্তৃক জিম্মি গ্রাহক,কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা

ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩০ Time View

মনোহরদীতে নিবন্ধনবিহীন সমিতি কর্তৃক জিম্মি গ্রাহক,কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা

ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার শেখেরবাজারে অবস্থিত আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ কাছ থেকে ঋণ নিয়ে জিম্মি হয়ে পড়েছেন অনেক গ্রাহক। কিস্তি দিতে বিলম্ব হলেই দেয়া হচ্ছে গ্রাহকদের বিরুদ্ধে মামলা। ইতিমধ্যে অনেক গ্রাহককে খাটতে হয়েছে জেল। এতে করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সঠিক সময়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় একাধিক গ্রাহকের বিরুদ্ধে ব্যাংকের চেক বইয়ের পাতা দিয়ে আদালতে মামলা করার অভিযোগ উঠেছে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ অভাব-অনটনের তাড়নায় আপন ক্ষুদ্র ব্যবসায়িক সমিতির কাছ থেকে ঋণ নিয়ে থাকেন। কিন্তু ঋণ দেওয়ার আগেই সমিতি গ্রাহকদের কাছ থেকে ফাঁকা ব্যাংক চেকের পাতা ও তিনশত টাকা মূল্যের স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখে। হাবিজপুর গ্রামের বাসিন্দা সমিতির গ্রাহক আঃ সাত্তার জানান,আমি সমিতি থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে সঠিক সময়ে কিস্তি না দিতে পারায় আমার বিরুদ্ধে ফাঁকা চেকে টাকার অংক বসিয়ে আদালতে দুই লক্ষ টাকার মামলা দায়ের করে। পরবর্তী সময়ে আমিও সমিতি কতৃপক্ষের বিরুদ্ধে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে জালিয়াতির মামলা দায়ের করি। একইভাবে এই সমিতি থেকে ফাঁকা ব্যাংক চেকের পাতা জমা দিয়ে ১০,০০০/-(দশ হাজার)টাকা ঋণ নিয়েছিলেন হাবিজপুর গ্রামের আলামিন কিন্তু তাঁর পাশ বইয়ে ১১৮০০/-(এগারো হাজার আটশত) টাকা লিখে দিয়েছেন। আলামিন ঋণের টাকা পরিশোধ করলেও ফাঁকা চেকে সমিতি কর্তৃপক্ষ টাকার অংক বসিয়ে তার বিরুদ্ধে একলক্ষ নব্বই হাজার টাকার মামলা দায়ের করে। আলামিন এর মতো একাধিক গ্রাহকের অভিযোগ সমিতি কর্তৃপক্ষ কিস্তির টাকা পরিশোধ করার পরও তাদের দেওয়া ব্যাংক চেকের পাতা ফেরৎ না দিয়ে গড়িমসি ও টালবাহানা করে এরপর তাদের দাবীকৃত কিস্তির টাকা দিতে বিলম্ব হলেই তাদের নামে আদালতে মামলা করে দেয়। সমিতিটি এভাবেই গ্রাহকদেরকে হয়রানী করে আসছে। হাবিজপুর গ্রামের বাসিন্দা নাসিম বেগম পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিস্তি দিতে না পারায় তার বিরুদ্ধে নব্বই হাজার টাকার মামলা দায়ের করে সমিতি কর্তৃপক্ষ। গ্রাহকেরা সংবাদ মাধ্যমকে আরো জানান,আমরা অভাবের তাড়নায় সমিতি থেকে ঋণ নিয়ে থাকি কিন্তু সঠিক সময়ে কিস্তি দিতে না পারায় সমিতি কর্তৃপক্ষ ঢালাও ভাবে চেকের মামলা দিয়ে আমাদেরকে জিম্মি করে রেখেছে। তা ছাড়াও কিস্তি আদায়ে বিলম্ব হলে সমিতি কর্তৃপক্ষ ও মাঠ কর্মীরা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে। এমতাবস্থায় এই হয়রানী থেকে আমরা পরিত্রাণ চাই। শেখেরবাজার ও হাবিজপুর এলাকার বেশকয়েকজনের সাথে কথা বলে জানা যায়,যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের কাছে সমিতি এত টাকা পাওয়ার কথা না। সমিতিটি যেভাবে গ্রাহকদের হয়রানী শুরু করেছে,তা বন্ধ না হলে এলাকার মানুষের ভোগান্তি আরও বাড়বে। তা বন্ধ করা এখন সময়ের দাবী হয়ে উঠেছে। এ বিষয়ে সমিতি কর্তৃপক্ষের কাছে জানতে,মুঠোফোনে বারবার চেষ্টা করেও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই