1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলছড়িতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

ফুলছড়িতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপন মিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:।
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

ফুলছড়িতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপন মিয়া,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:। ২০০৬ সালে ২৭ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী লগি-বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে জামায়াতের নেতা কর্মীদের হত্যা এবং অসংখ্য নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। কিন্তু জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ন্ত্রণের নামে জুলুম-নির্যাতন চালানো হয়েছে। বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত-বিরক্ত না হয় সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।
ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাক্ষ মাওলানা মুহা.সিরাজুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা রাশেদুল ইসলাম’র সঞ্চলনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী’র
সহ সেক্রেটারি সৈয়দ রোকোনুজ জামান,ফুলছড়ি উপজেলা জামায়াতে’র সাবেক আমীর আমজাদ হোসেন, ফুলছড়ি উপজেলা ওলামা বিভাগ’র সভাপতি মাওঃ আনিসুর রহমান,উপজেলা বাইতুলমাল’র সেক্রেটারি মাওঃ আব্দুল লতিফ, উপজেলা শ্রমিক কলানে ফেডারেশন’র সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আমায়াত নেতা মাওঃ আবুল খায়ের,ফুলছড়ি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হুমায়ন ফারহান সাদিক সহ উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা প্রধাণ সড়ক পদক্ষেণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই