1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জের মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে‌ একদিনে ২ মাস ২৭ দিনের স্বাক্ষর - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

ঝিনাইদহ কালীগঞ্জের মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে‌ একদিনে ২ মাস ২৭ দিনের স্বাক্ষর

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।।
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View

ঝিনাইদহ কালীগঞ্জের মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে‌ একদিনে ২ মাস ২৭ দিনের স্বাক্ষর

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত। হঠাৎ একদিনে ২ মাস ২৭ দিনের স্বাক্ষর করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ইসরাইল হোসেন। এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজে।
ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কলেজটির ইতিহাস বিভাগের প্রভাষক।
সাধারণ শিক্ষার্থীরা জানায়,রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সরকারি মাহতাব উদ্দীন কলেজে ঢুকে হাজিরা খাতায় স্বাক্ষর করেন ইসরাইল হোসেন। এ সময় শিক্ষার্থীদের সন্দেহ হলে টেবিলের উপর পড়ে থাকা হাজিরা খাতা খুলে দেখতে পান গত ১ আগষ্ট থেকে ২৭অক্টোবর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসেননি রবিবারে সকালে প্রতিষ্ঠানে এসে বিগত ২ মাস ২৭ দিনের স্বাক্ষর একদিনে করেছেন। তবে ইসরাইল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাসের সহযোগিতায় এমন কাজ করতে পারে বলে ধারণা সাধারণ শিক্ষার্থীদের। এ বিষয়ে জানতে শিক্ষক ইসরাইল হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানা গেছে,কলেজে এসে স্বাক্ষর করে তিনি বিএনপি’র পার্টি অফিসে অগ্নিসংযোগ ও পূর্বাশা কাউন্টার ভাংচুর মামলায় আদালতে আত্মসমর্পন করতে যান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ব্যাপারে সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস বলেন,শিক্ষক ইসরাইল হোসেন গত ১ আগস্ট থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলেজে অনুপস্থিত ছিল। হাজিরা খাতায় এভাবে একদিনে স্বাক্ষর করা অন্যায়। এটা উনি ঠিক করেন নাই। উনি কিভাবে এটা করলেন তদন্ত সহকারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন,বিষয়টি আমি অবগত নয়। আর হাজিরা খাতায় এভাবে একদিনে বিগত এতোদিনের স্বাক্ষর করার সুযোগ নেয়। এটা কর্মচারী শৃঙ্খলা পরিপন্থি কাজ। যেকোনো কর্মচারী এটা করে থাকলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে। বিষয়টি আমি খতিয়ে দেখব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই