1. admin@banglarmuktokontho.com : admin :
চান্দিনায় যুবলীগের ইউ.পি সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

চান্দিনায় যুবলীগের ইউ.পি সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ মাহবুব আলম স্টাফ রিপোর্টারঃ দৈনিক বাংলার মুক্ত কন্ঠ।।
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২৯ Time View

চান্দিনায় যুবলীগের ইউ.পি সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ মাহবুব আলম স্টাফ রিপোর্টারঃ দৈনিক বাংলার মুক্ত কন্ঠ।। কুমিল্লা চান্দিনা উপজেলা ৩নং মাধাইয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজি,মিথ্যা মামলায় পুলিশ দিয়ে হয়রানি,চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও সন্ত্রাসী হামলার অভিযোগে রবিবার (২৭ অক্টোবর ২০২৪ইং) সকাল ১১ ঘটিকার সময় দক্ষিণ কুটম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে কুটুম্বপুর এলাকাবাসী। এতে ভুক্তভোগী সহ অত্র গ্রামের শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। মানববন্ধনের পর বিক্ষোভ প্রতিবাদ মিছিল নিয়ে কুটুম্বপুর বাস স্ট্যান্ডে যায় ভুক্তভোগী এলাকাবাসী। ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম (৭০) জানান, তার কাছ থেকে ছয় মাস পূর্বে ৪০,০০০ টাকা ধার নেয় সন্ত্রাসী জাহাঙ্গীর আলম। ধার নেওয়া টাকা জাহাঙ্গীরের নিকট ফেরত চাইলে তার ওপর হামলা করা হয় এবং তাকে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। তিনি ভয়ে আতঙ্কে তার কাছে টাকা চাওয়া বন্ধ করে দেয়।
ভুক্তভোগী মোঃ রাসেল জানান,আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন পূর্বেই তাকে মাদকের মিথ্যা মামলায় পুলিশ দিয়ে ধরিয়ে জেল হাজতে পাঠান। জেল হাজত থেকে জামিন করার নাম করে তার বউ,মা ও তার নিকট থেকে ১,৮০,০০০ টাকা নিয়েছে সন্ত্রাসী জাহাঙ্গীর আলম। জামিন না করিয়ে টাকা আত্মসাৎ করেন সন্ত্রাসী জাহাঙ্গীর আলম। ঐ টাকা ফেরত চাইলে উল্টো আরো বিভিন্ন মামলা হামলার হুমকি-ধমকি দেয় সন্ত্রাসী জাহাঙ্গীর আলম। ভুক্তভোগী এক মহিলা জানান তার ছেলেদের পুলিশ এনে ঘরে গাঁজা আছে বলে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। অথচ অবৈধ কোন মাদকের সাথে সম্পৃক্ত নয় তারা। তাদেরকে পুলিশের হয়রানি থেকে বাঁচাতে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে ৫০,০০০ টাকা দিতে হয়। সেই টাকা ফেরত চাইলে দেওয়া হয় মিথ্যা মামলা ও হয়রানির হুমকি।
চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার বহু মানুষ জাহাঙ্গীরের নিকট বিভিন্ন মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা পাওনা। এই পাওনা টাকা ফেরত চাইতে গেলে দেওয়া হয় নানা ধরনের হুমকি-ধমকি। আওয়ামীলীগ ক্ষমতা থাকা অবস্থায় তার বিভিন্ন প্রকার অত্যাচার,চাঁদাবাজি,হামলা-মামলায় অতিষ্ঠ এলাকাবাসী। ভুক্তভোগীদের দাবী,কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় ঘটনার তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সু-দৃষ্টি কামনা করেন। অভিযুক্ত চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি কুটুম্বপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই