1. admin@banglarmuktokontho.com : admin :
পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী পিয়া আটক - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী পিয়া আটক

সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।।
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী পিয়া আটক

সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।। রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার(২৭অক্টোবর)
বিকেল ৪:৪৫ মিনিটে রাজশাহী সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই নেত্রীর নাম জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগ এর পরিবেশ বিষয়ক সম্পাদক। আটকের পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়। জান্নাতুল তামান্না সরকারি মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ তাদের ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্র বিষয়ে পরীক্ষা ছিল।
কলেজ সূত্রে জানা গেছে,নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলার সময় পাশের সিটে বসা শিক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন বিষয়টি জানা জানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের কর্মীরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রীরা পিয়াকে মারধর করে পুলিশে দেন। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়। পুলিশ নিয়ে যাওয়ার সময় পিয়া স্লোগান দেওয়া শুরু করেন। তিনি বলেন”মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।’পুলিশের পিকআপে ওঠার পরও পিয়া একই স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠান। সোস্যাল মিডিয়ায় পিয়া আটকের ভিডিও টি ব্যাপক ভাইরাল হয় এবং একজন নারীর সাথে এমন আচরণে সমালোচনা ঝড় ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই