1. admin@banglarmuktokontho.com : admin :
হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

রিপোর্টারঃ-সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।।
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৭১ Time View

হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

রিপোর্টারঃ-সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।।
রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার উজানখলসী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, উপজেলার কিসমতগনকৈড় ইউনিয়নের উজানখলসী গ্রামের নসির উদ্দিন মোল্লার ছেলে শাহাবুদ্দিন মোল্লা। তিনি দৈনিক অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। রবিবার (২৭ অক্টোবর) সকালে তাকে রাজশাহী আদালতে পাঠানো হলে তিনি জামিন আবেদন করেন। পরে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। থানা পুলিশ সূত্রে জানা যায়,সাংবাদিক শাহাবুদ্দিন ছাত্রজীবনে বর্তমান বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি নাটোর এনএস কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। শাহাবুদ্দিন নিজের ফেসবুকে আইডিতেও ছাত্রলীগ নেতা হিসেবে স্ট্যাটাস দিয়েছিলেন। পুলিশ জানায়,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক শাহাবুদ্দিন মোল্লার গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ,রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী শাখা,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে সাংবাদিক শাহাবুদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই