1. admin@banglarmuktokontho.com : admin :
জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন" - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি))
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩২ Time View

জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)) নেত্রকোনা জেলার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার আয়োজনে সংগঠনটির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। ২৭ অক্টোবর (রবিবার) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ড.সৈয়দ আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মোঃ মোস্তাফা-ই-জামান সেলিম (সহ সভাপতি এসোসিয়েশন অফ ইন্জিনিয়ার্স,বাংলাদেশ এ্যাব) উপজেলা যুব দলের সদস্য সচিব আতাউল হক মিন্টুর সঞ্চালনায় ও যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক,কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,নেত্রকোনা জেলা বিএনপির সাবেক স্বাস্হ্য বিষয়ক সম্পাদক জনাব মজনু রহমান খন্দকার। এছাড়াও উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,ছাত্রদল,তরুণ দলের বিপুল সংখ্যক পদধারী ও সাধারণ নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং ওনাদের মূল্যবান বক্তব্য রাখেন। আলোচনাকালে প্রধান বক্তা জনাব মজনু রহমান খন্দকার বলেন,আমরা বিগত আওয়ামী সরকারের দুঃশাসনকালে সীমাহীন অত্যাচার মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার হয়েছি। সকল নেতাকর্মীরা এত কষ্ট ভোগের পর বর্তমান অবস্থায় নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করে সকলেই ঐক্যবদ্ধ ভাবে দলকে শক্তিশালী কাজ করতে হবে। আওয়ামী লীগের বিগত সংসদ সদস্য অসীম কুমার উকিলের মত মানুষকে মিথ্যা মামলায় হয়রানি না করে,কারো সাথে অত্যাচার না করে গণমানুষের কাছে থেকে তাদের মন জয় করতে হবে। এইসময় তিনি জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালীর প্রতি আহবান করে বলেন,আপনি জেলা বিএনপির নেতা ও অন্য সবার মত কেন্দুয়া আটপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী। দলে এখন বহু নির্যাতিত কর্মীরা আছেন। তাদেরকে এবং সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিভক্তি তৈরী না করে আসুন সকলে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কেন্দুয়া-আটপাড়ায় সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাই। আর বিএনপির নেতাকর্মীরা যারা আছেন আপনারা প্রশাসনের সাথে দুরত্ব তৈরী করবেননা। ওনারা আমাদের ভাই এবং আমরাও ওনাদের ভাই। আগামী ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দুয়া হাইস্কুল খেলার মাঠে আমরা এমন জনসমাবেশ করবো যা অতীতের যেকোনো সময়ের দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। নওপাড়া ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাজু ভূঞা বক্তৃতাকালে বিএনপিকে ক্লিন ইমেজের দল হিসেবে এগিয়ে নেয়ার শপথ করেন এবং বলেন যদি কোন বি এন পি নেতা চাঁদাবাজি,দূর্নীতি করে তাদের কঠোর হাতে দমন করা হবে। সকল নেতা কর্মীরাই হাততালি দিয়ে এই বক্তব্য বরন করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই