1. admin@banglarmuktokontho.com : admin :
দৌলতদিয়ার পদ্মায় যৌথ অভিযান,অস্ত্রসহ আটক ৪ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

দৌলতদিয়ার পদ্মায় যৌথ অভিযান,অস্ত্রসহ আটক ৪

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী।।
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৮ Time View

দৌলতদিয়ার পদ্মায় যৌথ অভিযান,অস্ত্রসহ আটক ৪

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী।।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার লঞ্চঘাট এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-রাজবাড়ী জেলার কাচরন্দ এলাকার আবু বক্কার মুন্সির ছেলে মো. জীবন্ত মুন্সি,আজাদ শেখের ছেলে নাছির উদ্দিন শেখ, পাবনা জেলার ধারাই এলাকার রহমত সরদারের ছেলে মোহাম্মদ রশিদ সরদার ও পাবনার ঢালার চর এলাকার আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র জানান,শুক্রবার বিকেলে ইলিশ রক্ষায় যৌথবাহিনীর সদস্যসহ পুলিশ সদস্যদের নিয়ে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অন্তর মোড় থেকে পাবনার রাখালগাছীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি ট্রলারে ইলিশ পাচার হচ্ছে কিনা তা যাচাই করার জন্য তল্লাশি চালানো হয়। ট্রলারের মধ্যে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে থেকে একটি বিদেশি পিস্তল ও বড় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া চার যুবককে আটক করা হয়েছে। তিনি আরও জানান,এ ব্যপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।।মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী। ০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই