1. admin@banglarmuktokontho.com : admin :
যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আটক - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আটক

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আটক।যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আটক হয়েছেন। আজ ২৫ অক্টোবর শুক্রবার বেলা ২টায় রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা আটকের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেনই প্রথমে আটক হলেন। মোয়াজ্জেম হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে। নবাবগঞ্জ থানা–পুলিশ সূত্র জানায়,মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা দুটি দায়ের হয়। মোয়াজ্জেম হোসেনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসগর হোসেন। তিনি বলেন,আটকের পর ডিবি তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পরে নবাবগঞ্জ থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই