1. admin@banglarmuktokontho.com : admin :
কুমিল্লায় যুবদল নেতা কামাল গ্রেফতার! - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

কুমিল্লায় যুবদল নেতা কামাল গ্রেফতার!

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View

কুমিল্লায় যুবদল নেতা কামাল গ্রেফতার!

স ম জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
কুমিল্লার বুড়িচংয়ে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল। আজ ২৫ অক্টোবর শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। গ্রেফতারকৃত যুবদল নেতা বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল হোসেন। যিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামেই পরিচিত। তার সঙ্গে গ্রেফতার হওয়া একজনের নাম দেলোয়ার হোসেন ও অপরজন সারদুল ইসলাম। এসময় তাদের থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ওসি আজিজুল হক জানান,ভোরে ২১০ পিস ইয়াবা টেবলেটসহ দুজনকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা বলেন পাশে থাকা কামাল হোসেন নামের একজনের কাছ থেকে মাদক নিয়েছেন। পরে যৌথবাহিনী তাকেও গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। থানা সূত্রে জানা গেছে,কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই