1. admin@banglarmuktokontho.com : admin :
দুই ছাত্রলীগ নেতা কারাগারে - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

দুই ছাত্রলীগ নেতা কারাগারে

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৬ Time View

দুই ছাত্রলীগ নেতা কারাগারে

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে পটিয়া পৌর সদর এলাকায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জন হলো-পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল তিতা গাজীর বাড়ির আবদুল মজিদের ছেলে পটিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো.রাফ উদ্দিন (২৪),উত্তর গোবিন্দরখীল হাদু চৌধুরীর বাড়ির ফোরক আহমদের ছেলে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.হারেক হাসান সজীব (২৮)
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবকে গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলি চালানোর সময় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়। আর শরাফ উদ্দিনকেও সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো.নাজমুন নুর বলেন,ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলি চালানো,বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট,জামায়াত নেতাকে হত্যাচেষ্টা ও বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের পৃথক চারটি মামলায় এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে দুই ছাত্রলীগ নেতার পরিবার দাবি করেছে পুলিশ তাদের মিথ্যা মামলায় আটক করছে। তাদের দ্রুত মুক্তির দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই