1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রামে জঙ্গলে মিলল ওয়ার্ড আ.লীগ নেতার মরদেহ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রামে জঙ্গলে মিলল ওয়ার্ড আ.লীগ নেতার মরদেহ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

চট্টগ্রামে জঙ্গলে মিলল ওয়ার্ড আ.লীগ নেতার মরদেহ

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
চট্টগ্রামের মীরসরাইয়ে নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ভূঁইয়া উপজেলার জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারী ছিলেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না দতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের ভূঁইয়াকে বিএনপির সন্ত্রাসীরা অপহরণ করে নির্মমভাবে হত্যা করে জঙ্গলে ফেলে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য,সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। তারা বিবৃতিতে বলেন,দেশে অগণতান্ত্রিক ও অবৈধ সরকার আওয়ামী লীগ নিধনে হত্যাকান্ড চালাচ্ছে। কোন মতে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। বিএনপি জামায়াত সন্ত্রাসীরা সারাদেশের মতো চট্টগ্রামেও পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে। তারা অবিলম্বে আবু তাহের ভূঁইয়ার হত্যাকারীদের আটকের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই