1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত ১৫ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত ১৫

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২৪ Time View

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত ১৫

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীতে শিবপুর উপজেলার ইটাখোলা সংলগ্ন সৈয়দ নগর বাস স্ট্যান্ডে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শাহ আলমের বাড়ি সিলেটের হবিগঞ্জে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দিগন্ত পরিবহণের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ই একজন নিহত হয়,আহত হয় আরো ১৫ জন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষনা করেন। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। ইটাখোলা হাইওয়ে থানার ইন্সপেক্টর সোহেল সারোয়ার জানান,দুর্ঘটনা কবলিত বাস দুইটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই