1. admin@banglarmuktokontho.com : admin :
ফরিদগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

গাজী ইব্রাহিম হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২৪ Time View

ফরিদগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

গাজী ইব্রাহিম হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধিঃ-
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা বাজারে পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টাস্কফোর্স। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার নেতৃত্বে বাজার মনিটরিং কার্য বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এসময় রূপসা বাজারে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় না করায় একজন আড়তদারকে ১০ হাজার টাকা,পোল্ট্রি ও ডিম ব্যবসায়ী ৩ হাজার টাকা,সবজি ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও মূল্যতালিকা না প্রদর্শন করায় মুদি দোকানিকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়াও মাছ ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ৩ কেজি ইলিশ মাছ পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাৎক্ষনিক তিন কেজি ইলিশ মাছ জব্দ করে গরীবদের মাঝে বিতরণ করে দেন।
অভিযান পরিচালনা উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান,উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর,মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন,সিনিয়র সাংবাদিক আমান উল্যা আমান ও পুলিশ সদস্য প্রমুখ।

বার্তা প্রেরকঃ গাজী ইব্রাহিম হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই