1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীতে ভাংচুর ও চুরির মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

নোয়াখালীতে ভাংচুর ও চুরির মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১৬ Time View

নোয়াখালীতে ভাংচুর ও চুরির মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সাবেক এক ইউপি সদস্যতে গ্রেপ্তার করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট। গ্রেপ্তার জসিম উদ্দিন (৪৩) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে,একই দিন দুপুর ১ টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়,নৌবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামি জসিমকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় হামলা,মারামারি,ভাংচুর,চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন সে গা ঢাকা দিয়ে ছিল। কয়েক দিন আগে এলাকায় ফিরলে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার,দৈনিক বাংলার মুক্তকন্ঠ কে বলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে তিনি একটি মামলায় জামিনে রয়েছে। অপর একটি মামলার পলাতক আসামি। বুধবার সকালে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই