1. admin@banglarmuktokontho.com : admin :
রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পু নতুন করে চক্রান্ত শুরু করেছেন বিএনপি নেতা খোকন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পু নতুন করে চক্রান্ত শুরু করেছেন বিএনপি নেতা খোকন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২৭ Time View

রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পু নতুন করে চক্রান্ত শুরু করেছেন বিএনপি নেতা খোকন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পু ও নতুন করে চক্রান্ত শুরু করেছেন,তিনিও এখন নয়-ছয় শুরু করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বঙ্গভবনের সামনে গতকাল রাত ২টা পর্যন্ত বিক্ষোভ করেছে তাঁর পদত্যাগের দাবিতে। মতিউর রহমানের একটি সাক্ষাতকারে তিনি বলেছেন,শেখ হাসিনার পদত্যাগ নাকি দৃশ্যমান নয় সঠিক নয়। যেই জায়গায় ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামীলীগের উৎখাত হয়েছে,শেখ হাসিনা পালিয়ে গিয়েছে,সেখানে পদত্যাগ কোনো বিষয় না। বুধবার(২৩ অক্টোবর)সন্ধ্যায় সদর উপজেলার নুরালাপুর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির যুগ্ম-মহা সচিব খায়রুল কবীর খোকন। তিনি আরও বলেন,এই কথা বলে তিনি ঘোলা পানিতে মাছ শিকার করে,সাংবিধানিক সংকট তৈরি করতে চাচ্ছেন। সাংবিধানিক সংকট তৈরি করে লাভ হবে না। আপনার নৈতিক স্ফলন হয়েছে। আপনি যে শপথ নিয়েছেন,তা ভঙ্গ করেছেন,আপনাকে আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রপতি হলেই যে সব আইনের উর্ধ্বে তা নয়। তাঁর বিচার ও বাংলাদেশের মাটিতে হবে। তিনিও এখন শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়ার পথ খুঁজবেন। আমি আশা করবো তার যদি নুন্যতম দেশপ্রেম থাকে,শেখ হাসিনার মতো পরিণতি না হয়,তিনি পদত্যাগ করবেন। নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো:ছাদিকুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন নুরালাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো:ইসমাইল হোসেনসহ দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই