1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় বিএনপি নেতা সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কেন্দুয়ায় বিএনপি নেতা সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১৯ Time View

কেন্দুয়ায় বিএনপি নেতা সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় বিশেষ অভিযানের মাধ্যমে রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু (৫০) সহ আরও দুইজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১১:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,রোয়াইলবাড়ি আমতলা এলাকায় নিয়মিতভাবে জুয়ার আসর বসত,যেখানে দূর-দূরান্ত থেকে জুয়াড়িরা আসতেন। এলাকাবাসী বিষয়টি বন্ধ করার চেষ্টা করলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে তা সম্ভব হয়নি। এ বিষয়ে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাসেম সুরুজ আলী (৬৬) জানান,আমি শুনেছি সেখানে মাঝে মাঝে জুয়ার আসর বসতো। এমনকি সাধারণ সম্পাদক বাবলু ১৫-২০ দিন আগেও পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন। তবে,আজ যৌথবাহিনী বাবলুসহ আরও কয়েকজনকে ধরে নিয়ে গেছে। অভিযানের সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার উপস্থিত ছিলেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ ব্যাপারে জানান,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলুসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জুয়ার আসর বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই