1. admin@banglarmuktokontho.com : admin :
আওয়ামীলীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : খায়রুল কবীর খোকন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আওয়ামীলীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : খায়রুল কবীর খোকন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ Time View

আওয়ামীলীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান:খায়রুল কবীর খোকন

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন,শেখ মুজিব যদি আওয়ামীলীগের পিতা হয়,আওয়ামীলীগের পুর্নর্জন্ম দাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে আওয়ামীলীগের কবর রচনা হয়েছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন,সংবাদপত্রের বাক স্বাধীনতা দিয়েছিলেন,তিনি সব দলের স্বাধীনতা দিয়েছিলেন।শনিবার (১৯ অক্টোবর) বিকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর-কাজিরকান্দি ঈদগাহ মাঠে ইউনিয়ন বি এন পির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন,
আওয়ামীলীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে। আওয়ামীলীগের কারণে বাংলাদেশ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কারণ তারা লুটপাট করে এদেশের জনগণের ট্যাক্সের টাকা, বিদেশ থেকে আসা রেমিটেন্সের টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া করেছে। তারা সুইস ব্যাংকে টাকা রেখেছে।১৮ লাখ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে। আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাড়াতে পারবে না। এদেশের জনগণ তাদের প্রত্যাখান করেছে।খুনী ও লুটপাটকারীরা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাই দেশের সর্বত্র এই দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে। আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের,সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন সরকার,সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম,নরসিংদী সরকারি কলেজ এর সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, সাবেক জিএস এস.এম শরীফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই