1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগরে ছাত্রদল নেতা শাকিল খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সুজানগরে ছাত্রদল নেতা শাকিল খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এম এ আলিম রিপন ঃ
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩১ Time View

সুজানগরে ছাত্রদল নেতা শাকিল খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর এন এ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা ছাত্রদলের ব্যানারে অত্র কলেজের সামনে সুজানগর-পাবনা সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর যুবদল নেতা ওবাইদুর সুমন, শেখ শামীম, বাকি বিল্লাহ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা শান্ত সাহা, তানভির তারেক, পরশ চৌধুরী, ইনামুল, মুজাহিদ, আসাদ রাব্বী খান, এন এ কলেজের শিক্ষার্থী সাদিয়া ও ফারহানা প্রমুখ। বক্তারা অতিদ্রুত ছাত্রদল নেতা মো.শাকিল খানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরে ছাত্রদল, এন এ কলেজ ও সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া বিক্ষোভ মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেটের সামনে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ১২ অক্টোবর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পৌর বাজারে সংঘর্ষের ঘটনায় সুজানগর থানায় প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতা শাকিল খানসহ ২৫ জনকে আসামী করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই