1. admin@banglarmuktokontho.com : admin :
গণ হত্যার বিচার বাংলার মাটিতে হবে:-আব্দুল কাদির ভূইয়া জুয়েল - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

গণ হত্যার বিচার বাংলার মাটিতে হবে:-আব্দুল কাদির ভূইয়া জুয়েল

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১১৬ Time View

গণ হত্যার বিচার বাংলার মাটিতে হবে:-আব্দুল কাদির ভূইয়া জুয়েল

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
যারা দেশনায়ক তারেক রহমানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে বিরাজনীতি কায়েম করেছিল তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আগষ্টে যারা গণহত্যা করেছে,যারা মা বোনদের সম্ভ্রম নষ্ঠ করেছে তাদের বিচার বাংলার মাটিতে ই হবে।
শনিবার (১৯অক্টোবর)বিকালে উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক,সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন,নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত,উপজেলা বিএনপির কারা নির্যাতিত নেতা মোঃ সালাহউদ্দিন আহমেদের,বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া,আমলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির ভূইয়াসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন,ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। পতিত সরকার এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের হামলা-মামলা ও লুটপাটের শিকার হয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেই হাসিনা সরকারের গুণ্ডাবাহিনী দিয়ে গুম-খুন ও ষড়যন্ত্রমূলক মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে।আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটের অধিকার হরণ করেছিল। ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নাই। এ সময় মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল খালেক,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক,মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাছেদ মোল্লা ভূট্টো,পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান প্রধান,সাবেক কমিশনার আকরাম হোসেন,মনোহরদী উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজীদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ,সদস্য সচিব উজ্জল,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন,কৃষকদলের আহ্বায়ক আলী আকবর,সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু,পৌর কৃষকদলের সদস্য সচিব হান্নান কমিশনার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মনির,পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি সবুজ,উপজেলা ছাত্রদলের শফিক,মহসিন কবির,টিটু,মোজাহিদ,শাকিল,ইমরান,পৌরসভা ছাত্রদলের অয়ন,সোহেল,সুমন ও মুসা সহ বিএনপিও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই