1. admin@banglarmuktokontho.com : admin :
পাবনার শরৎগঞ্জ বাজারে জামায়াত ইসলামি অফিস উদ্ভোধন। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনার শরৎগঞ্জ বাজারে জামায়াত ইসলামি অফিস উদ্ভোধন।

মোঃ সাবেদুল সরকার পাবনা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ Time View

পাবনার শরৎগঞ্জ বাজারে জামায়াত ইসলামি অফিস উদ্ভোধন।

মোঃ সাবেদুল সরকার পাবনা প্রতিনিধি।

সাঁথিয়ায় মেরে বের করে দিয়েছেন ছেলে, বাড়ির গেটে বসে কাঁদছেন মা

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মাকে মারধরের পর বাড়ি থেকে বের করে দিয়েছেন তার সন্তান শাহ আলম। বৃদ্ধা মা বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ঝরাচ্ছেন। এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে।

জানা যায়, বৃদ্ধা সাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে। অথচ ছেলে ও নাতিরা ওই বৃদ্ধাকে বাড়িতে উঠতে দিচ্ছেন না। তিনি বিগত দিনে মেয়ে মাহফুজার বাসায় অবস্থান করতেন। মঙ্গলবার যখন তিনি নিজ বাসায় ফেরার চেষ্টা করেন তখন ছেলে ও নাতিরা তাকে মেরে বাড়ি থেকে বের করে দেন

বৃদ্ধা সাহিদা খাতুন জানান, ছেলে বেটার বউ আর নাতিরা এর আগে আমাকে মারধরের পর বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে এই ঘর করা। কিন্তু সেই ঘরে আমার জায়গা নেই। এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায়।

তিনি আরও বলেন, আজ সারাদিন নামাজ নাই, গোসল নাই বাইরে বসে আছি। আমার ছেলে আমাকে মেরে বের করে দেয়। এবার আমাকে মেরে ফেললেও আমি যাব না কোথাও।

শাহ আলম জানান, মা জমি মেয়েদের লিখে দিয়েছেন। তিনি তার মেয়ের বাড়িতে থাকবে। আমার বাড়িতে তার জায়গা নাই।

তদন্তকারী কর্মকর্তা এস আই গাফফার জানান, তাৎক্ষণিক ওই বৃদ্ধাকে পার্শ্ববর্তী তার মেয়ের বাড়িতে উঠিয়ে দিয়েছি। সন্ধ্যায় তাদেরকে থানায় আসতে বলেছি।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা জেনে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই