1. admin@banglarmuktokontho.com : admin :
দূর্গাপূজামণ্ডপে গান বিতর্কে গ্রেপ্তার হওয়া সেই ২ জনের জামিন! - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন

দূর্গাপূজামণ্ডপে গান বিতর্কে গ্রেপ্তার হওয়া সেই ২ জনের জামিন!

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ Time View

দূর্গাপূজামণ্ডপে গান বিতর্কে গ্রেপ্তার হওয়া সেই ২ জনের জামিন!

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ঐতিহাসিক জেএম সেন হলের পূজেমণ্ডপে গান পরিবেশন করার ঘটনায় গ্রেপ্তার হওয়ানচট্টগ্রাম কালচারাল একাডেমির ২ সদস্যকে জামিন দিয়েছেন আদালত।
আজ ১৫ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত জামিনের এই আদেশ দেন।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, নগরের তানজীমুল উম্মাহ মাদরাসা শিক্ষক শহীদুল করিম (৪২) ও দারুল ইফরান একাডেমির শিক্ষক মো. নুরুল ইসলাম (৩৪)।
আসামি পক্ষের আইনজীবী শামসুল আলম বলেন, জেএম সেন হলের মণ্ডপে ইসলামিক গান পরিবেশন করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার শহীদুল করিম ও মো. নুরুল ইসলামের গত ১২ অক্টোবর জামিন আবেদন করা হয়।
মঙ্গলবার জামিন আবেদনের শুনানি শেষে ১ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত ১২ অক্টোবর বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১০ অক্টোবর রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করেছিল কোতোয়ালী থানা পুলিশ। গত ১১ অক্টোবর সন্ধ্যায় কোতোয়ালী থানায় চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ও পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তের বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন।
মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম কালচারাল একাডেমির আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮) ও গোলাম মোস্তফা (২৭) ও মো. মামুন (৩৬)।
বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে। আটক দুজনের জামিন হওয়ায় বাকি চারজন আসামি আটক হবে কি না সন্দেহ প্রকাশ করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, আটক দুই আসামি জামিনে বেরিয়ে গেলে আর বাকি চারজন আসামি গ্রেপ্তার হবে এটা আশা করতে পারি না। এ দুই আসামিকে জামিন দেওয়ার ফলে মামলাটি হালকা করে ফেলেছে মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই