1. admin@banglarmuktokontho.com : admin :
তৃণমূলে আইনি সেবা নিশ্চিতের লক্ষে ফুলছড়িতে লিগ্যাল এইড কমিটির সভা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

তৃণমূলে আইনি সেবা নিশ্চিতের লক্ষে ফুলছড়িতে লিগ্যাল এইড কমিটির সভা

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

তৃণমূলে আইনি সেবা নিশ্চিতের লক্ষে ফুলছড়িতে লিগ্যাল এইড কমিটির সভা

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সেবা প্রদান নিশ্চিত করার লক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) সহযোগিতায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, এসআই সেকেন্দার আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস আলী, ইএসডিও’র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ক্রিয়া প্রকল্পের ফ্যাসিলিটেটর সুলতানা বাহার প্রমুখ।

সভায় তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সেবা প্রদান নিশ্চিত করার উদ্দেশ্যে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণের প্রতি গুরুত্ত্বারোপ করা হয়। সেই সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগণকে সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের লক্ষে তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিস্তারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

মোঃ রিপন মিয়া
ফুলছড়ি, গাইবান্ধা। (১৫-১০-২০২৪ ইং)
মোবাইল- ০১৭২১২৩১৬২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই