1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগরে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সুজানগরে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান।

এম এ আলিম রিপনঃ -সুজানগর, পাবনা।
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৫১ Time View

সুজানগরে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান।

এম এ আলিম রিপনঃ -সুজানগর, পাবনা।

পাবনার সুজানগরে বজ্রপাতে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নিহত পরিবারের সদস্যদেও মাঝে আর্থিক এ অনুদান প্রদান করেন সুজানগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান। এ সময় নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু সহ স্থানীয় বিভিন্ন পর্যাযের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুজানগর উপজেলঅ নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উল্লেখ্য গত ৯ অক্টোবর বুধবার পদ্মা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপা‌তে মো: ফরিদ হোসেন নামে এক জেলের মৃত্যু হয়। এ ঘটনায় মো: মমুন মন্ডল(২৮) নামে অপর এক জেলেসহ দুইজন নিখোঁজ হন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিহত জেলে ফরিদ হোসেনের লাশ উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার পদ্মা নদীর তীরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। নিহত ফরিদ হোসেন উপজেলার সাতবাড়ীয়া এলাকার মো.রস্তম হোসেনের ছেলে। সে তার শ্বশুরবাড়ি নাজিরগঞ্জের মহনপুরে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ফরিদ হোসেন ও তার শ্যালক মামুন ওই দিন বিকালের দিকে নাজিরগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতে নামেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাদের গাঁয়ে লাগলে দুইজনসহ নৌকার মাঝি নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার নিহত ফরিদের লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এঘটনায় নি‌খোঁজ রয়েছেন মামুনসহ ২ জন। মামুন স্থানীয় নাজিরগঞ্জ ইউনিয়নের মহনপুর গ্রামের জনাব আলীর ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই