1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায় ৩ মন্দিরে প্রতিমা বিসর্জন হয়নি কঠোর নিরাপত্তায় শেষ হচ্ছে দূর্গোৎসব - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কেন্দুয়ায় ৩ মন্দিরে প্রতিমা বিসর্জন হয়নি কঠোর নিরাপত্তায় শেষ হচ্ছে দূর্গোৎসব

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ-(নেত্রকোনা)
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৪০ Time View

কেন্দুয়ায় ৩ মন্দিরে প্রতিমা বিসর্জন হয়নি কঠোর নিরাপত্তায় শেষ হচ্ছে দূর্গোৎসব

মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ-(নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শুভ বিজয়া দশমী শেষে দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ।

রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যায় উপজেলার ১৩টি ইউনিয়নের ১১টি ইউনিয়নে ও ১টি পৌরসভাসহ মোট ৩৩টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ।
এ দিকে দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন বাঙালি হিন্দু ধর্মালম্বীরা । অন্যদিকে বিসর্জন শুরু হয়ে যাওয়ায় পূজা মণ্ডপে বাজতে শুরু করেছে বিদায় ও বিষাদের করুণ ধ্বনি ।
তা ছাড়া বিভিন্ন পূজা মণ্ডপে সারারাত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা দেবীদূর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় হোক এবং সবার জীবনে শান্তি বয়ে আসুক সেই প্রত্যাশা করে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল কুমার সরকার বলেন, খুব শান্তিপূর্ণভাবে শারদীয় দূ্র্গোৎসব শেষে দেবীদূর্গার বিসর্জন শুরু হয়েছে । এ দিকে বৈখৈর হাটি মহা প্রভুর আশ্রম,রোয়াইল বাড়ী আমতলা সরকার বাড়ী দূর্গাশ্রম,সাহিতপুর কালিবাড়ী মন্দিরের প্রতিমা বিসর্জন করা হয়নি। তবে বিধান অনুযায়ী পরে ব্যস্ততা নেওয়া হবে।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ইতোমধ্যে বিসর্জনের কার্যক্রম শুরু হয়ে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই