1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহে পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহে পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ Time View

ঝিনাইদহে পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামে ৩ কৃষকের ২ বিঘা জমির পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রাতে সদর উপজেলার বারইখালী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের আরাফাত শাহ জানান, তিনি ও তার দুই ভাই আলহাজ শাহ ও আয়াতুল্লাহ শাহ গ্রামের মাঠে পানের আবাদ করেছিলেন। কিছু কিছু জমি থেকে পান সংগ্রহ করেছেন। জমিতে সারও দিয়েছেন। এখন জমি থেকে পান সংগ্রহ করবেন তারা। কিন্তু গত রাতে কে বা কারা ৩ ভাইয়ের ২ বিঘা জমির পানের বরজ কেটে দিয়েছে। সকালে পানের বরজে এসে দেখেন সকল গাছ কেটে দিয়েছে ও ভেঙ্গে দিয়েছে। এতে সর্বশান্ত হয়ে গেছে তারা। তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ আয়াতুল্লাহ শাহ বলেন, আমরা জীবিকা নির্বাহের জন্য পানের বরজের ওপর নির্ভর করি। এমন ঘটনার ফলে আমাদের পরিবার বড় ধরনের বিপদে পড়েছে। আমার তো কারো সাথে কোন শত্রুতা নাই। তাহলে আমাদের এত বড় ক্ষতি কেন করলো। আল্লাহ’র কাছে বিচার দিলাম। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন বলেন, পানের বরজ কেটে দেওয়ার ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নুর-এ নবী বলেন, পান একটি উচ্চ মূল্যের ফসল। আমরা ক্ষতিগ্রস্ত পান বরজ পরিদর্শন করেছি। এখানে কৃষকের পানের যে ক্ষতি হয়েছে তা কোন ভাবেই পুষিয়ে ওঠা সম্ভব নয়। যে গাছ গুলো কাটা হয়েছে সেখানে আবার নতুন করে পান গাছ লাগাতে হবে। আরো বলেন, আমাদের অফিস থেকে পানের উপর প্রণোদনা দেওয়া সম্ভব নয়। তবে পান বাদে অন্য যে ফসলের প্রণোদনা দেওয়া হচ্ছে সেখান থেকে তাকে সহযোগিতা করা যেতে পারে। এছাড়া তাকে কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই