1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ী গোয়ালন্দে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

রাজবাড়ী গোয়ালন্দে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৪০ Time View

রাজবাড়ী গোয়ালন্দে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

মোঃ জাহিদুর রহিম মোল্লা

জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক সরদার (২৬) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়ার শহীদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন।

নিহতের ভাগ্নে সোহাগ রহমান বলেন, বেশ কয়েকদিন আগে তিনি পোরাভিটায় মাদক ও জুয়া খেলায় বাধা দেন। এ নিয়ে মোহন মন্ডলের লোকজন তাকে হত্যার হুমকি দেয়। শনিবার রাতে পোড়াভিটার সামনে ফারুককে পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ফারুক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদ্ধারে পুলিশ কাজ করছে।

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই