1. admin@banglarmuktokontho.com : admin :
মহানবীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট, কুড়িগ্রামে গ্রেপ্তার ২ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

মহানবীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট, কুড়িগ্রামে গ্রেপ্তার ২

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ Time View

মহানবীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট, কুড়িগ্রামে গ্রেপ্তার ২

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শাহীন ও লাভলু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার রাজারহাট ইউনিয়নের ফুলবাড়ী উপেন চৌকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আর লাভলু’র বাড়ি উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারি পাড়ায়।

জানা গেছে, অভিযুক্ত শাহীন তার শাহীন আলম নামক ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে অবমাননাকর একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন।

এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তি দাবি করেন। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু করেন স্থানীয় মুসলিম জনতা ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এখস তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই