1. admin@banglarmuktokontho.com : admin :
দূর্গাপূজা ও বিজয়া দশমীতে দেশবাসীকে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের শুভেচ্ছা বার্তা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

দূর্গাপূজা ও বিজয়া দশমীতে দেশবাসীকে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের শুভেচ্ছা বার্তা

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩০ Time View

দূর্গাপূজা ও বিজয়া দশমীতে দেশবাসীকে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের শুভেচ্ছা বার্তা

স ম জিয়াউর রহমান :
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ, সাবেক এমপি সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুভেচ্ছা বার্তায় বাহাউদ্দিন নাছিম বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এই পূজা উদ্যাপন করে আসছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক উৎসবও। এই উৎসবে সমাজের সব স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। এই উৎসব দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল। আমরা আমাদের নিজস্ব চেতনা ও ঐতিহ্যের ধারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করি। বর্তমানে অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে দেশজুড়ে সাম্প্রদায়িক উসকানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও তাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। দুর্গাপূজার সময় সনাতন ধর্মের মানুষ ও মন্দিরে আক্রমণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা দেশ ও মানবতার শত্রু। আমি এসব অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।
বাহাউদ্দিন নাছিম বলেন, খুব শিগগিরই অন্ধকার ভেদ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের পুনর্জাগরণ হবে, এই আমাদের বিশ্বাস।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই