1. admin@banglarmuktokontho.com : admin :
কোর্ট থেকে শেখ হাসিনাকে হাজির করতে বলা হলে ব্যবস্থা নেয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

কোর্ট থেকে শেখ হাসিনাকে হাজির করতে বলা হলে ব্যবস্থা নেয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ Time View

কোর্ট থেকে শেখ হাসিনাকে হাজির করতে বলা হলে ব্যবস্থা নেয়া হবে : পররাষ্ট্র উপদেষ্টা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

পররাষ্ট্র উপদেষ্টা মোঃতৌহিদ হোসেন বলেছেন, “ট্রাভেল ডকুমেন্ট যেকোন দেশ যে কাউকেই ইস্যু করতে পারে,সেটি আটকানোর ক্ষমতা পররাষ্ট্র উপদেষ্টার নেই। তবে কোনো মামলায় কোর্ট যদি তাকে হাজির করতে বলে, তবে সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১২ অক্টোবর) বিকালে নরসিংদীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে পৌর শহরের সেবাসংঘ মন্দিরে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ভারতের সাথে সম্পর্কে কিছু অস্বস্তি ছিল,সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা চলছে,সু-সম্পর্ক দু-দেশেরই প্রয়োজন রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি ঘটাবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সরকারের নজরদারী ছিল, দশমী পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

এসময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীসহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই