1. admin@banglarmuktokontho.com : admin :
প্রেস রিলিজ জে এমসেন হলে শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে গান পরিবেশন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

প্রেস রিলিজ জে এমসেন হলে শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে গান পরিবেশন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ Time View

প্রেস রিলিজ জে এমসেন হলে শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানে গান পরিবেশন : ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুইজন গ্রেফতার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন জেএমসেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ কর্তৃক পূজামণ্ডপ স্থাপন করা হয়। দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে জেএমসেন হল পূজামণ্ডপে প্রতিদিন সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১০ অক্টোবর সন্ধ্যার পর থেকে সনাতন ধর্মাবলম্বী লোকজন পূজামণ্ডপে আসে এবং অনুষ্ঠান উপভোগ করতে থাকে। ইতোপূর্বে পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত চট্টগ্রাম কালচারাল একাডেমির একদল শিল্পীকে অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য অনুরোধ করে। তার অনুরোধের প্রেক্ষিতে ওইদিন রাত ৮:০০টার সময় শিল্পীগোষ্ঠীর ১। শহীদুল করিম (৪২), ২। মোঃ নুরুল ইসলাম (৩৪), ৩। আব্দুল্লাহ ইকবাল (৩০), ৪। রনি (২৮), ৫। গোলাম মোস্তফা (৩৬) ও ৬। মঘ
মোঃ মামুন (২৮) পূজার অনুষ্ঠানে আসে এবং একটি ইসলামিক গান ও একটি বাউল গান পরিবেশ করে। তন্মধ্যে একটি গানের ভাষায় শব্দচয়ন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে প্রতীয়মান হয়। ইতোমধ্যে অনুষ্ঠানে পরিবেশন করা দুটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াসহ উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনার সংবাদ পেয়ে চান্দগাঁও ও হালিশহর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গান পরিবেশনকারী ১। শহীদুল করিম (৪২) ও ২। মোঃ নুরুল ইসলাম (৩৪)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শহীদুল করিম (৪২) তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক এবং মোঃ নুরুল ইসলাম (৩৪) দারুল ইরফান একাডেমির শিক্ষক। উক্ত ঘটনায় জড়িত অপরাপর ব্যক্তিদের আটক অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য যে, সজল দত্ত ও গান পরিবেশনকারী ৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই