1. admin@banglarmuktokontho.com : admin :
নেত্রকোণার বারহাট্টায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নেত্রকোণার বারহাট্টায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মাহমুদুল হাসান (নেত্রকোনা সদর প্রতিনিধি)
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ Time View

নেত্রকোণার বারহাট্টায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মাহমুদুল হাসান (নেত্রকোনা সদর প্রতিনিধি)

বৃষ্টিপাতের সময় বিলে মাছ মারতে গিয়ে সেলিম সিদ্দিকী (৫৩) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের ডেমুরা গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ডেমুরা গ্রামের মৃত মাকসুদ সিদ্দিকীর পুত্র সেলিম সিদ্দিকী শুক্রবার বিকালে বাড়ীর সামনে বিলে মাছ ধরতে যায়।

সন্ধ্যার দিকে বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে সেলিম সিদ্দিকী মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন এ দৃশ্য দেখতে পেয়ে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে সেলিম সিদ্দিকী নামে এক জন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, বজ্রপাতে নিহত সেলিম সিদ্দিকীর পরিবারকে দাফন কাপনের জন্য তাৎক্ষনিক জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই